ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানের জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানের জরিমানা ছবির ক্যাপশন: মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানের জরিমানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ওজন ও পরিমাপের অনিয়ম এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার কাইতকাই ও লাউফুলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর বিধান অমান্য করায় কাইতকাই এলাকার সালাম অটো রাইস মিল-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা এলাকার আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি-কে ২০ হাজার টাকা এবং মানিক বেকারি-কে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে আদায় করা মোট ১ লাখ ৬০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ সময় মধুপুর থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন জানান, জনস্বার্থে বাজার তদারকি ও আইন প্রয়োগে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।